
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার পাশে দুই তরুণ নেতা
খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই লক্ষ্যকে সামনে রেখে কিপস ফুটবল দলের খেলোয়াড়দের উৎসাহ ও সহযোগিতা করে যাচ্ছেন শিমুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রনি রহমান এবং ৮ নং ওয়ার্ড সভাপতি পদপ্রার্থী শাহরিয়ার ইসলাম সৌমিক। তাদের আন্তরিক সহযোগিতা ও আর্থিক সহায়তার ফলে কিপস ফুটবল দল আসন্ন টুর্নামেন্টে অংশগ্রহণের প্রস্তুতি আরও ভালোভাবে নিতে পারছে। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের স্বপ্ন

