মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার পাশে দুই তরুণ নেতা

ByLoading...
Published Jun. 18, 2026, 9:37 AM

খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই লক্ষ্যকে সামনে রেখে কিপস ফুটবল দলের খেলোয়াড়দের উৎসাহ ও সহযোগিতা করে যাচ্ছেন শিমুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রনি রহমান এবং ৮ নং ওয়ার্ড সভাপতি পদপ্রার্থী শাহরিয়ার ইসলাম সৌমিক।

তাদের আন্তরিক সহযোগিতা ও আর্থিক সহায়তার ফলে কিপস ফুটবল দল আসন্ন টুর্নামেন্টে অংশগ্রহণের প্রস্তুতি আরও ভালোভাবে নিতে পারছে। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের স্বপ্ন পূরণে এগিয়ে আসার এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।

কিপস ফুটবল পরিবারের পক্ষ থেকে রনি রহমান ভাই এবং ৮ নং ওয়ার্ড সভাপতি পদপ্রার্থীর শাহরিয়ার ইসলাম সৌমিক প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হচ্ছে। আশা করি ভবিষ্যতেও তারা যুবসমাজের কল্যাণে এবং খেলাধুলার উন্নয়নে এভাবেই পাশে থাকবেন।

খেলাধুলা হোক মাদকমুক্ত সমাজ গঠনের অন্যতম হাতিয়ার।