মোহনবাগান ক্লাব প্রাঙ্গণে দেখা হলো আশিস রাই ও মাহরুস সিদ্দিকী নাদিমের

Loading...ByLoading...
Published May. 26, 2026, 5:06 PM

কলকাতা: সম্প্রতি কলকাতার মোহনবাগান ক্লাব প্রাঙ্গণে দেখা হলো ফুটবলার আশিস রাই এবং মাহরুস সিদ্দিকী নাদিমের। দীর্ঘদিন পর দেখা হওয়ায় দুই ফুটবলার সেখানে বেশ কিছুক্ষণ আলাপ-আলোচনা করেন。

পরবর্তীতে এই আড্ডার একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেন নাদিম। ছবির ক্যাপশনে তিনি লেখেন, "From pitch chats to life catch-ups. Good to see you, Asish Rai Da!"

ফুটবল কেরিয়ারের শুরুর দিকে মাহরুস সিদ্দিকী নাদিম মোহনবাগান একাডেমী দলের হয়ে খেলেছেন। বর্তমানে তিনি একজন ফ্রি-এজেন্ট হিসেবে রয়েছেন এবং আগামী মরশুমের জন্য নতুন ক্লাবের চুক্তির লক্ষ্যে নিজের প্রস্তুতি চালাচ্ছেন। মাঠের বাইরে পেশাদার খেলোয়াড়দের এই ধরণের সাধারণ সাক্ষাৎ ও পারস্পরিক সৌহার্দ্য ফুটবল মহলে সবসময়ই ইতিবাচক বার্তা দেয়।